২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বরযাত্রীর বাসে অগ্নিসংযোগ

অবরোধের মধ্যে ফেনীর ফুলগাজীতে একটি বরযাত্রীবাহী বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে একদল যুবক। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 09:12 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

একই সময়ে ওই বহরের সিএনজি চালিত অটোরিকশাসহ পাঁচটি গাড়ি ভাংচুর করে তারা।

রোববার রাতে ফেনী-বিলোনিয়া সড়কে আনন্দপুর ইউনিয়নের কালিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলগাজীর গায়েন বাড়ি থেকে বরযাত্রী নিয়ে একটি বাস ফেনীর উদ্দেশে রওয়না হয়।

বাসটি আনন্দপুর ইউনিয়নের কালিরহাট এলাকার তাহেরের দোকানের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা বাসের চালকসহ যাত্রীদের নামিয়ে দিয়ে তাতে পেট্রল ঢেলে আগুন দেয়।

একই সময়ে তারা বরযাত্রী বহরের সিএনজি অটোরিকশাসহ আরও ৫টি গাড়ি ভাংচুর করে।

পরে পুলিশ ও ফেনী থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফুলগাজী থানার ওসি হারুন-অর-রশিদ জানান, বাসে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।