২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা রোধে সিরাজগঞ্জে ১৪ দলের কমিটি

বিএনপি-জামায়াত জোটের ডাকা অবরোধে চলমান সহিংসতা ও নাশকতা ঠেকাতে সিরাজগঞ্জ জেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 08:05 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস জানান, শুক্রবার রাতে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত জেলা ১৪ দলের সভায় কমিটি গঠিত হয়।

পর্যায়ক্রমে পৌর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও একই ধরনের কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

কমিটিতে সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে আহ্বায়ক, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে সাধারণ সম্পাদক এবং জাসদ নেতা আব্দুল হাই তালুকদারকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এছাড়াও সদস্য হিসেবে আওয়ামী লীগ নেতা বিমল কুমার দাস, ফিরোজ ভুইয়া, আব্দুস সামাদ তালুকদার, আনোয়ার হোসেন ফারুক, হেলাল উদ্দিন, বদরুল আলম, জান্নাত আরা তালুকদার হেনরী, আব্দুল বারি শেখ, বাম সংগঠনগুলোর মধ্যে আবু বকর ভুইয়া, নাজমুল ইসলাম মুকুল, হেদায়েতুল ইসলাম, রেজাউল করিম সূর্য ও সরওয়ার্দী খান রয়েছেন।

গত ১৫ জানুয়ারি অবরোধের মধ্যে সহিংসতা ও নাশকতা ঠেকাতে জেলায় জেলায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের ঘোষণা দেন ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এই কমিটি পুলিশ ও অন্যান্য বাহিনীকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করবে। নাশকতাকারীদের ধরে পুলিশের হাতে তুলে দেবে।