২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বিএনপি নেতা গ্রেপ্তার

হরতালকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে ভোলায় বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 06:49 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

শনিবার বিকালে শহরের পিটিআই এলাকা থেকে গ্রেপ্তার ফারুক মিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, রোববার বরিশাল বিভাগে বিএনপির ডাকা হরতালে নাশকতার পরিকল্পনাকারী হিসেবে পিটিআই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে যানবাহন ভাংচুর এবং পুলিশের উপর হামলার অভিযোগে কয়েকটি মামলা রয়েছে বলে জানান ভোলা মডেল থানার ওসি মোবাশ্বির আলী।

খালেদা জিয়াকে 'অবরুদ্ধ' রাখার প্রতিবাদে রোববার বরিশাল বিভাগের ছয় জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।