২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

হবিগঞ্জের চুনারুঘাটে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত হয়েছেন এক চালক। আহত হয়েছে আরো চারজন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 05:30 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাজাহান মিয়া (৪৫) শায়েস্তাগঞ্জ থানার বাগুনীপাড়া গ্রামের সুরত আলীর ছেলে । তিনি অটোরিকশার চালক ছিলেন।

ওসি বলেন, অটোরিকশাটি শায়েস্তাগঞ্জ থেকে চুনরুঘাট যাচ্ছিল। পথে রাইস-মিল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক শাহাজাহান মিয়া মারা যান।

আহত হয় অটোরিকশার চার যাত্রী। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।