২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিভাগে রোববার হরতাল

খালেদা জিয়াকে 'অবরুদ্ধ' রাখার প্রতিবাদে রোববার বরিশাল বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 08:52 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন সিকদার।

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হওয়ার ঘটনায় রাজশাহী বিভাগের আট জেলায় রোববার সকাল থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।

জিয়াউদ্দিন সিকদার বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান, বিকালে বরিশাল বিভাগীয় ২০ দলীয় জোটের আহ্বায়ক ও মহানগর বিএনপির সভাপতি মজিবুর রহমান সরোয়ারের সভাপতিত্বে ২০ দলীয় জোটের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় রোববার বরিশাল বিভাগের ৬ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বরিশাল ছাড়া বিভাগের অন্য পাঁচ জেলা হচ্ছে ঝালকাঠী, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা।

২০ দলীয় জোটের বিভাগীয় কমিটির এ সিদ্ধান্ত ইতিমধ্যে সকল জেলা কমিটিকে অবহিত করা হয়েছে বলে জানান জিয়াউদ্দিন সিকদার।

গত ৫ জানুয়ারি সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।