২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে শনিবার বিএনপির হরতাল

দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদ এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে শনিবার রংপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 06:37 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

শুক্রবার বিকালে নগরীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।  

তিনি বলেন, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার আট উপজেলায় হরতাল পালন করা হবে। হরতালে পুলিশ বাধা দিলে লাগাতার হরতালসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।