২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

বরগুনা শহরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 04:40 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

বৃহস্পতিবার শহরের টাউন হল সংলগ্ন শহীদ মিনার মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম।

বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে এ মেলায় জেলার নির্বাহী ও পুলিশ প্রশাসন, বরগুনা প্রেসক্লাব, লোকবেতারসহ ৫৬টি প্রতিষ্ঠানের স্টল স্থান পেয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. শাওগাতুল আলমের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. শাহাদাত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ মিয়া উপস্থিত ছিলেন।

অপরদিকে দুপুরে বরগুনা প্রেসক্লাবে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিভিন্ন ই-সেবা, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা তথ্য অফিস।