২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বোমাসহ ২ জামায়াত নেতা আটক

যশোরের বেনাপোল থেকে ১০টি হাতবোমাসহ জামায়াতের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 04:24 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

বৃহস্পতিবার সকালে ভবারবেড় গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এরা হলেন বেনাপোল ইউনিয়ন জামায়াতের সভাপতি আইয়ুব হোসেন (৬০) ও ভবারবেড় ওয়ার্ড জামায়াতের সভাপতি সুলতান আহম্মেদ (৭০)। দুজনের বাড়িই ওই গ্রামে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন জানান, জামায়াতের কয়েকজন নেতাকর্মী ভবারবেড় গ্রামে নাশকতার পরিকল্পনা করছেন সংবাদ পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে এ অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ওই দুই নেতাকে ১০টি তাজা হাতবোমাসহ আটক করা হয় বলে এসআই নুরুল আমিন জানান।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।