পাবনায় দুর্ঘটনায় অটোরিকশাযাত্রী নিহত
পাবনার সুজানগরে কোলাদীচারা বটতলা এলাকায় ট্রাকের সঙ্গে অটোরকিশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন।
সদর থানার এসআই মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
নিহত সুরভী খাতুন (২৫) হেমায়েতপুর গ্রামের শাহজাহান আলীর স্ত্রী।
এসআই মনিরুল জানান, পাবনা শহরগামী ট্রাকটির সঙ্গে সুজানগরগামী অটোরিকশারটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সুরভীর মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
