চাঁপাইনবাবগঞ্জে বোমায় ২ ট্রাকচালক আহত
পুলিশের নিরাপত্তার মধ্যেই চাঁপাইনবাবগঞ্জে অবরোধকারীদের হাতবোমা হামলায় দুই ট্রাকচালক আহত হয়েছেন।
হরতালের আগের দিন বুধবার সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ঝিনাইদহ জেলার দোহকলি গ্রামের আকরাম মিয়ার ছেলে লিটন মিয়া (৩৫) ও নাটোরের মাঝগ্রামের আমজাদ হোসেনের ছেলে রানা (২০)।
শিবগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম জানান, সোনামসজিদ স্থলবন্দর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক সন্ধ্যা ৬টার দিকে রসুলপুর এলাকায় পৌঁছলে অবরোধকারীরা ওই ট্রাক বহরে ককটেল হামলা চালায়।
এ সময় ট্রাকচালক লিটন ও রানা আহত হন।
তাদের উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পঅঠানো হয়।
