২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রধান বিচারপতির শপথ শনিবার

বাংলাদেশের প্রধান বিচারপতি হিসাবে শনিবার শপথ নেবেন সুরেন্দ্র কুমার সিনহা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 06:22 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন।

সকাল ১১টায় এই শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে।

শপথ নেওয়ার পর ১৭ জানুয়ারি বিচারপতি সিনহা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন বলে আগেই জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই জ্যেষ্ঠ বিচারককে সোমবার প্রধান বিচারপতি পদে নিয়োগ দেয় সরকার। তিনি বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের স্থালাভিষিক্ত হচ্ছেন।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে বিচারপতি সিনহাই হচ্ছেন প্রথম অমুসলিম ও আদিবাসী, যিনি সর্বোচ্চ আদালতের নেতৃত্ব দেবেন।

বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তার জন্ম ১৯৫১ সালের ১ ফেব্রুয়ারি।

হাই কোর্টে তিনি বিচারক হিসাবে নিয়োগ পান ১৯৯৯ সালের ২৪ অক্টোবর। আপিল বিভাগে আসেন ২০০৯ সালের ১৬ জুলাই।

সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপিল বিভাগের যে বেঞ্চ বাতিল করেছিল, এস কে সিনহা ছিলেন তার অন্যতম সদস্য। এছাড়া ২০১১ সালে বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় দেওয়া বেঞ্চেও সদস্য হিসাবে ছিলেন তিনি।

পুরনো খবর:

নতুন প্রধান বিচারপতি এস কে সিনহা