সিলেটে জামায়াতের আমির গ্রেপ্তার
সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জুবায়েরের বিরুদ্ধে থানায় মামলা আছে বলে জানান কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান।
এর আগে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য জগৎজ্যোতি তালুকদার হত্যা মামলায় কারাগারে গিয়েছিলেন জুবায়ের। সম্প্রতি তিনি ওই মামলায় জামিনে বের হন।
