২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বুধবার হরতাল

খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা এবং নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে পাবনায় বুধবার হরতাল করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 01:11 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

সোমবার জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম এ কর্মসূচির কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশে একদলীয় শাসন চিরস্থায়ী করার লক্ষ্যে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীর ওপর দমন-পীড়ন ও অত্যাচার চালিয়ে যাচ্ছে।”

এ অবস্থায় জনগণের ‘গণতান্ত্রিক অধিকার’ নিশ্চিত করতেই বুধবার সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে বিএনপির লাগাতার অবরোধের মধ্যে নাশকতায় জড়িত থাকার অভিযোগে সোমবার রাত থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।