২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কভার্ডভ্যান ছিনতাই চক্রের’ ৩ জন গ্রেপ্তার

চট্টগ্রামের হালিশহর থেকে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা ‘কভার্ড ভ্যান ছিনতাই চক্রের’ সদস্য বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 12:08 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

হালিশহর থানার ওসি সৈয়দ শাহজাহান কবীর জানান, সোমবার গভীর রাতে মইন্না পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- মো. মাসুদ ওরফে পিচ্চি মাসুদ (৩৫), মো. জাহাঙ্গীর (৪০) ও মো. ইসমাইল (৪০)।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার চৌ চালা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছে একটি এলজি ও দুটি কার্তুজ পাওয়া যায়।

তিনি বলেন, গ্রেপ্তার ‘পিচ্চি মাসুদ’ এই চক্রের ‘হোতা’। তার বিরুদ্ধে থানায় মামলাও রয়েছে।