২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের কদমতলিতে বগি লাইনচ্যুত

চট্টগ্রাম রেলস্টেশনে ঢোকার আগে ময়মনসিংহগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 07:45 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

সোমবার সন্ধ্যা ৬টার দিকে কদমতলি এলাকায় নাসিরাবাদ এক্সপ্রেসের দুটি বগির চাকা সরে যায়।

এই দুর্ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি; কেউ হতাহতও হয়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী রেল কর্মচারী ও স্থানীয়রা জানান, ইয়ার্ড থেকে ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশনের দিকে যাচ্ছিল। পাঁচ নম্বর লাইন ধরে আসা ট্রেনটি কদমতলি সিগনাল পেরোনোর পর এটি তিন নম্বর লাইনে নেওয়া হচ্ছিল।

এসময় সামনের দিকে থাকা সান্টিং ইঞ্জিন ও চারটি বগি লাইন বদল করে চলে যায়। কিন্তু দুটি বগির চাকা লাইন থেকে সরে যায়।

ঘটনাস্থলে থাকা স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সান্টিং করার সময় চাকা সরে গিয়েছে। চাকা লাইনে ওঠানোর কাজ চলছে।

“অন্য লাইনগুলো খোলা আছে। ট্রেন চলাচলে কোনো সমস্যা নেই।”