২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় হরতালে অগ্নিসংযোগ-ভাংচুর

কুমিল্লায় ছাত্রদলের ডাকা হরতালে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 06:09 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

বিএনপি চেয়াপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ, তারেক রহমানের বক্তব্য প্রচারে বিধিনিষেধ ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার জেলা ছাত্রদল এ হরতাল ডাকা হয়।

হরতাল সমর্থনে সকালে নগরীতে মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঝাগুরঝুলিতে একটি কভার্ডভ্যানে অগ্নিসংযোগ করে।

এছাড়া নগরীর মনোহরপুর ও মোগলটুলীতে ১০/১২টি ব্যাটারি চালিত পল্লি বাইক ভাংচুর করে হরতাল সর্মথনকারীরা।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি খোরশেদ আলম জানান, নাশকতা ঠেকাতে নগরীর বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ভোর রাতে সদর উপজেলার শাসনগাছা ও নোয়াপাড়ায় দুইটি বাসে অগ্নিসংযোগ করে হরতালকারীরা।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, শাসনগাছা ও নোয়াপাড়ায় ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে নগরীর বাস টার্মিনালগুলো থেকে কোনো যানবাহন ছেড়ে যায়নি। মহাসড়কে অন্যদিনের চেয়ে যান চলাচল কম ছিল।