কর্ণফুলী নদীতে যুবকের গলিত লাশ
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, আনুমানিক ২৮ থেকে ৩০ বছর বয়সী ওই যুবক অন্য দেশের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। লাশ ফুলে পচন ধরায় পরিচয় শনাক্ত করা যায়নি।
সদরঘাট থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সোমবার বিকালে সদরঘাট থানার মাঝিরঘাট নারিকেল তলা এলাকায় স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশের পায়ে সেন্ডেল পড়া ছিল। শরীর ফুলে পচন ধরেছে।
"কোন বিদেশি নাগরিক সমুদ্রে কোন জাহাজ থেকে পড়ে মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
