২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিস্তানে বাসে আগুন

বিএনপির লাগাতার অবরোধের মধ্যে রাজধানীর গুলিস্তানে একটি যাত্রাবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 11:29 AM

Updated : 22 Aug 2022, 11:27 AM

সোমবার সকাল ১০টার দিকে গোলাপশাহ মাজারের কাছে ‘গাজীপুর পরিবহন’ এর ওই বাসে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর ভজন সরকার জানান।

তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন তিনি।

ভজন সরকার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গত মঙ্গলবার থেকে চলা অবরোধের মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া এবং ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে কয়েকজনের মৃত্যুও হয়েছে।