২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লরির ধাক্কায় কেয়ার কর্মকর্তা নিহত

রংপুর নগরীতে তেলবোঝাই ট্যাংক লরির ধাক্কায় বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 08:49 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

রোববার রাত সাড়ে ৭টায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মাহিগঞ্জ কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা গটে।

নিহত নিহত খোরশেদ হারুন কেয়ার বাংলাদেশের রংপুরের কাউনিয়া উপজেলা শাখার প্রকৌশলী ছিলেন। তার বাড়ি রংপুর শহরের খটখটিয়া গ্রামে বলে পুলিশ জানিয়েছে।

মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অলিয়ার রহমান জানান, খোরশেদ হারুন মোটরসাইকেলে কর্মস্থল থেকে শহরের বাসায় ফিরছিলেন।

কলাবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি তেলবোঝাই ট্যাংক লরির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় ট্যাংক লরিটি সড়কের পাশে উল্টে যায় বলে জানান তিনি।

লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা  হয়েছে। ট্যাংক লরিটি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান এসআই অলিয়ার।