২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নীলফামারীর ডোমারে হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 05:24 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

ডোমার থানার পরিদর্শক (তদন্ত) আইয়ুব আলী জানান, শনিবার রাতে জোড়াবাড়ি ইউনিয়নের বেতগাড়া গ্রাম থেকে ফরহাদ হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়।

রোববার দুপুরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

ফরহাদ বেতগাড়া গ্রামের আব্দুল মোত্তালেব নামে এক কৃষক হত্যা মামলার ২ নম্বর আসামি। তিনি জোড়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আকবর আলীর ছেলে।

গত বছরের ১৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত কৃষক মোত্তালেবকে ধরে নিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জের দেবীডুবা নামে ভারতীয় ছিটমহলে নিয়ে যায় এবং গলাকেটে হত্যা করে।

পুলিশ পরিদর্শক আইয়ুব বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর থেকেই পলাতক ছিল ফরহাদ।