২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ২৭ কর্মী গ্রেপ্তার

বিএনপির লাগাতার অবরোধে নাশকতার আশঙ্কায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ২৭ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 12:03 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত চট্টগ্রামের পাঁচটি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান জানান।

এদের মধ্যে ১৩ জন জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের; বাকি ১৪জন বিএনপি কর্মী বলে জানান তিনি।

এদের মধ্যে পটিয়া থেকে চার, সীতাকুণ্ড থেকে তিন, রাউজান ও রাঙ্গুনিয়া থেকে দুইজন করে এবং লোহাগাড়া, মিরসরাই ও ফটিকছড়ি থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া লোহাগাড়া থেকে চারজন, সাতকানিয়া থেকে তিনজন, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, সীতাকুণ্ড থেকে দুইজন করে জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়।