২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দিয়ে খুলছে শাবি

ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের জেরে ৫৮ দিন বন্ধ থাকার পর রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা দিয়ে খুলছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 09:40 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

উপাচার্য আমিনুল হক ভুঁইয়া শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় সিন্ডিকেটের এক সভায় বিশ্ববিদ্যালয় ১৮ জানুয়ারি খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পযর্ন্ত বিশ্ববিদ্যালয়ে সব ধরণের মিছিল, সভা ও সমাবেশ বন্ধ থাকবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ১৮ জানুয়ারি থেকে শুরু হবে। তবে আবাসিক হলগুলো ১৭ জানুয়ারি থেকে খুলে দেওয়া হবে।

গত ২০ নভেম্বর আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গুলিতে একজন নিহত হয়। এরপর  বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।