২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি খুলছে রোববার

দশ দিনের শীতের ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) খুলছে রোববার।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 07:53 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন এ তথ্য জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শীতকালীন ছুটি শেষে রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। তবে, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা শুরু হবে সোমবার থেকে।

গত ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত রাবিতে শীতের ছুটি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং যাবতীয় দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল।