২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক পরিবারের ৩ জন নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মোটর সাইকেল আরোহী এক পরিবারের তিনজন নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 07:15 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

শনিবার বিকালে উপজেলার পোড়াবাড়ির এলাকায় এ দুর্ঘটনা আরও এক পথচারী আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- গোপালপুর উপজেলার পান্না মিয়ার স্ত্রী আসমা বেগম (৩২), তার মেয়ে মারিয়া (৩) ও আসমার ভাই সুজন মিয়া (২৮)।

ঘাটাইল থানার ওসি মোখলেছুর রহমান জানান, সুজন মিয়া তার মা ও বোনকে নিয়ে মোটর সাইকেলে গোপালপুর থেকে কালিহাতী যাচ্ছিলেন। ঘাটাইলের মজিদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

ঘটনার পরপর চালক ট্রাকটি রেখে পালিয়ে যান বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।