২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

অবরোধে ট্রাক পোড়ানোর ঘটনায় টাঙ্গাইলে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 04:08 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

টাঙ্গাইল মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, শুক্রবার রাতে ট্রাক চালক আরিফ মোল্লা বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, শহর ছাত্রদলের আহ্বায়ক মারুফ সরোয়ার, শহর জামায়াতের সভাপতি আহসান হাবিব মাসুদসহ ১৯ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

ওসি গোলাম মোস্তফা বলেন, শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ থেকে শসা ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো ড-১৪-৩৩০২) ঢাকা যাচ্ছিল। পথে টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা এলাকায় অবরোধকারীরা তাতে আগুন দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিভিয়ে ট্রাকটি থানায় নিয়ে আসে।

এ ঘটনায় রাতেই ট্রাক চালক আরিফ মোল্লা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে তিন লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পুলিশ এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।