২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতবোমাসহ ১২ শিবিরকর্মী আটক

গাজীপুর সিটি করপোরেশনের নলজানী থেকে শুক্রবার হাতবোমাসহ  ১২ শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 08:09 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসানরেজা জানান, বিকাল পৌনে ৫টার দিকে নলজানী এলাকার একটি বাড়িতে বৈঠক করছিলেন শিবিরকর্মীরা। গোপনে এ সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় ৫টি হাতবোমা, বিপুল সংখ্যক জেহাদি বই ও সরকারবিরোধী প্রচারপত্র উদ্ধার করা হয়।

আটকরা হলেন জহিরুল ইসলাম (২৪), মো. মোজাহিদ (২৫), ওয়াহেদুর রহমান (২৩), মশিউর রহমান (২৪), শাহাদাৎ হোসেন (১৮), শামীম রেজা (১৭), রাকিবুল ইসলাম (২১), সাজিদুল (২২), সারোয়ার হোসেন (১৮) আনোয়ার হোসেন (২০), সোহেল মাহমুদ (১৭) ও নূরুল আমিন (২২)।