২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড়যুগ পরে মোনাজাত পরিচালনাকারী পরিবর্তন

বার্ধক্যজনিত কারণে বিশ্ব তাবলিগ জামাতের সাবেক আমির জোবায়েরুল ইসলাম মারা যাওয়ায় প্রায় দেড়যুগ পর এবারের বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনাকারীর পরিবর্তন আসছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 02:58 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

ভারতের মাওলানা সাদ এবারের বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানিয়েছেন তাবলিগ জামাতের মুরুব্বি মো. গিয়াস উদ্দিন।

নয়াদিল্লির একটি হাসপাতালে গত বছর মারা যাওয়ায় আগ পর্যন্ত জোবায়েরুল হাসান বিশ্ব তাবলিগ জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জোবায়েরুলের বাবা ইনাম-উল-হাসানও তাবলিগের তৃতীয় আমির ছিলেন।    

ইনাম-উল-হাসানের মৃত্যুর পর ১৯৯৬ সাল থেকে জোবায়েরুল টঙ্গীর বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করে আসছিলেন।  

তাবলিগের মুরুব্বি মো. গিয়াস উদ্দিন, এ বছর মোনাজাত পরিচালনার দায়িত্বপ্রাপ্ত মাওলানা সাদ দীর্ঘদিন ধরে মাওলানা জোবায়েরুলের পরিচালিত আখেরি মোনাজাতের আগে হেদায়তি বয়ান করে আসছিলেন।

এবার তিনি হেদায়তি বয়ান ও আখেরি মোনাজাত দুটোই পরিচালনা করবেন।

তিনি বলেন, “মাওলানা সাদের দাদা মাওলানা ইউসুফ আলীও এ তাবলিগের কাজে নিয়োজিত ছিলেন।”

আগামী ১১ জানুয়ারি প্রথম দফা এবং ১৮ জানুয়ারি দ্বিতীয় দফায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।