২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে বৃহস্পতিবার দুপুরে জমি নিয়ে সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 08:28 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

উপজেলার বালাপাড়া গ্রামে এ সংঘর্ষে আহতদের মধ্যে আব্দুল মমিন, মতিউর রহমান, মোসলেম আলী, রয়েল মিয়াকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত অন্যদের পরিচয় জানা যায়নি।  তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, দীর্ঘদিন ওই এলাকার মতিউর রহমানের সঙ্গে প্রতিবেশী জহুরুল হকের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে  দুপুরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।