২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত

বগুড়ার গাবতলীতে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত চার জন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 07:25 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বৃহস্পতিবার উপজেলার বালিয়াদীঘি তল্লাতলা পূর্বপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহত বিলকিস (৩৬) ওই গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে।

এ ঘটনায় আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

গাবতলী থানার ওসি রিয়াজ উদ্দিন জানান, বালিয়াদীঘি তল্লাতলা পূর্বপাড়া গ্রামের তোফাজ্জল ও টনি মন্ডলদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।এ নিয়ে মামলাও রয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টনি মন্ডল ও তার লোকজন তোফাজ্জল হোসেনের লাগানো ৫১ শতক জমির ধান কাটতে যায়। এ সময় তোফাজ্জলের লোকজন বাধা দিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বিলকিসসহ পাঁচজন আহত হয়।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিলকিসকে মৃত ঘোষণা করেন।