২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের বিরুদ্ধে চট্টগ্রামে আরেকটি মামলা

বঙ্গবন্ধুকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চট্টগ্রামে আরেকটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 05:55 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাশফিকুল ইসলামের আদালতে মামলাটি করেন পর্যটন লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বশির আলী।

বাদীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত আগামী ৩ মার্চের মধ্যে হাজির হতে আসামির প্রতি সমন জারি করেছেন।

তিনি বলেন, “ইতোপূর্বে তারেক রহমান লন্ডনে বসে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছেন। এছাড়া অতি সম্প্রতি আরেকটি বক্তব্যেও তিনি একই কাজ করেন। তার এই দুই বক্তব্য অন্তর্ভুক্ত করেই মামলাটি করা হয়েছে।”

এর আগে গত ১৯, ২১ ও ২২ ডিসেম্বর চট্টগ্রামে তারেক রহমানের বিরুদ্ধে চারটি মামলা হয়।