২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাসে আগুন

নারায়ণগঞ্জ শহরে একটি যাত্রীবাহী বাস ভাংচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 08:16 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বুধবার সন্ধ্যায় চারারগোপ এলাকায় এই ঘটনায় কোনো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে নারায়ণগঞ্জ-চিটাগাং রোডে চলাচলকারী বন্ধু পরিবহনের একটি বাস ভাংচুর করে দুর্বৃত্তরা। পরে তাতে আগুন দিয়ে তারা পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভান বলে জানান ওসি।