গাইবান্ধায় বুধবার হরতাল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার গাইবান্ধা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবু মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সারাদেশে বিএনপি নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার ও নির্যাতন এবং ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার ৭টি উপজেলায় এ হরতাল পালিত হবে।
মঙ্গলবার বিকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
