২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল টাকা রাখার দায়ে দুজন দণ্ডিত

জাল টাকা রাখার দায়ে দুজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছে চুয়াডাঙ্গার একটি আদালত।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 05:33 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

মঙ্গলবার চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল প্রথম আদালতের বিচারক বিপ্লব গোস্বামী এ রায় দেন।

দণ্ডিতরা হলেন চুয়াডাঙ্গা পুরাতন পাড়ার রমজান আলীর ছেলে কাউসার আলী (৫২) ও মহিলা কলেজ পাড়ার বজলুর রহমানের ছেলে সিরাজুল ইসলাম (৫০)।

আদালতের পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা জানান, ২০১০ সালের ২৯ ডিসেম্বর গোপন সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা রেলবাজার থেকে ১১ হাজার জাল টাকাসহ আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

সাক্ষ্য-প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।