২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসচাপায় পথচারী নিহত

বিএনপির ডাকা হরতাল ও অবরোধের সকালে চট্টগ্রামের জিইসি মোড়ে এক পথচারী বাসচাপায় নিহত হয়েছেন, যিনি ট্রাক চালক ছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 01:10 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

মঙ্গলবার সকালে সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া।

নিহত ট্রাক চালক মো. সোলাইমান (৬০) বায়েজিদ থানার কুলগাঁও এলাকার তালুকদার বাড়ির বাসিন্দা।

নিহতের বড় ছেলে মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে তার বাবা ডায়াবেটিস হাসপাতালে যাওয়ার জন্য বের হয়েছিলেন।  

পথে ওই মোড় পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

পুলিশ সদস্য পংকজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৮টার দিকে সোলাইমানকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।