২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বাসে আগুন, ভাংচুর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবরোধ কর্মসূচি ঘোষণার পর দলটির নেতাকর্মীরা চাঁদপুরে বাসে অগ্নিসংযোগ ও যানবাহন ভাংচুর করেছে বলে পুলিশ জানিয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 08:59 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম জানান, সোমবার সন্ধ্যায় জগতপুর এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির অর্ধেকেরও বেশি পুড়ে যায়।

খবর পেয়ে পুলিশ গিয়ে বাসের আগুন নেভায়।

ওসি বলেন, বোদগাদ নামের বাসটি চাঁদপুর থেকে কুমিল্লা যাচ্ছিল। এটি জগতপুর এলাকা অতিক্রমের সময় বিএনপিকর্মীরা বাসটি থামিয়ে আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

তিনি আরও জানান, সন্ধ্যায় চাঁদপুর-কুমিল্লা সড়কের ঘোষেরহাট এলাকায় বিএনপিকর্মীরা আরএফএল কোম্পানির একটি কভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

এ সময় তারা সিএনজি চালিত অটোরিকশা, টমটম, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের অন্তত ৪০টি যান ভাংচুর করে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বলেন, নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।