হবিগঞ্জে গ্রেপ্তার ৫৮
হবিগঞ্জে বিশেষ অভিযানে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার নয় থানা পুলিশ এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, গ্রেপ্তারদের মধ্যে ২৮ জন পরোয়ানাভুক্ত এবং ৩০ জন বিভিন্ন মামলার আসামি।
