যশোরে বিএনপি নেতাসহ আটক ৮২
যশোরে অভিযান চালিয়ে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও যশোরের বাঘারপাড়া উপজেলার সভাপতি টিএস আইয়ূবসহ ৮২ জনকে আটক করেছে পুলিশ।
জেলা পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন জানান, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিশেষ এ অভিযান চলে।
আটকদের মধ্যে বিএনপির ৩০ ও শিবিরের ১০ জন কর্মী রয়েছে। বাকিরা বিভিন্ন মামলার আসামি।
সহকারী পুলিশ সুপার রেশমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটকদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সদস্য টিএস আইয়ূবকে সোমবার সকালে যশোর শহরের ঘোপ এলাকা থেকে আটক করে ডিবি পুলিশ।
"এ সময় তার কাছ থেকে হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম ও তার লাইসেন্স করা একটি পিস্তল উদ্ধার করা হয়।"
