২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, ভাংচুর

খালেদা জিয়াকে কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 04:56 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

এ সময় ছাত্রদলকর্মীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পুলিশ ঘটনাস্থল থেকে দশজনকে আটক করেছে। সংঘর্ষে আহত  পাঁচজনকে বিভিন্ন হাসপাতলে চিকিৎসা দেওয়া হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, রোববার বেলা ২টায় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদের নেতৃত্বে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিল থেকে কয়েকটি গাড়ি ভাংচুর করা হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ ও ছাত্রদলকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদলের দশ কর্মীকে আটক করে বলে জানান ওসি।