ময়মনসিংহে বাসে অগ্নিসেংযোগ, আহত ১০
নির্বাচনের বর্ষপূর্তির আগের দিন ময়মনসিংহ সদরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
রোববার দুপুরে এ ঘটনায় বাসটির চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
কোতোয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম জানান, বাসটি ত্রিশাল থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহ শহরে আসছিল।
দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসটিতে আগুন দেয় একদল লোক।
এ সময় বাস থেকে নামতে গিয়ে চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
এদের মধ্যে পাঁচ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়েছেন বলে জানান ওসি।
