বগুড়ায় ১৪৪ ধারা জারি
৫ জানুয়ারি একই সময়ে বগুড়া শহরে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপার্টি সমাবেশের ঘোষণার প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
শনিবার রাতে বগুড়া সদর থানার ওসি আবুল বাসার জানান, ৫ জানুয়ারি সকাল ৬টা থেকে সমাবেশস্থল এবং এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এ সময় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ৫ জানুয়ারি বিকালে একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের জন্য অনুমতি চেয়ে চিঠি দেয় গতকাল।
এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বিবেচনায় সমাবেশস্থল ও এর আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
