যশোরে ৯ মাদকসেবীর দণ্ড
যশোরের শার্শায় মাদক সেবনের দায়ে আটক নয়জনকে জেলহাজতে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল আলম এ আদেশ দেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকালে মাদক সেবনরত অবস্থায় তাদের শার্শার বিভিন্ন মাদক আখড়া থেকে আটক করে পুলিশ। বিকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- যশোরের জঙ্গলবাধাল গ্রামের বিপ্লব হোসেন(৩৬), খোকন দাস (২৮), সদুল্লাপুর গ্রামের সাধন দাস (৩২), ঝিকরগাছার জাফর হোসেন (২৫), নীলকণ্ঠ নগর গ্রামের শাকিল হোসেন (২৩), শার্শার টেংরা গ্রামের শহিদুল ইসলাম (৩৫), উলাশী গ্রামের বিপ্লব হোসেন (২০)।
