২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 08:12 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

তারা হলেন, আরিফুর রহমান আরিফ (১৭) ও মো. পারভেজ (১৬)।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, “শনিবার বিকেল ৫টায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

প্রত্যক্ষদর্শী কয়েকজন শ্রমিকের বরাত দিয়ে তিনি জানান, ডেমরায় শান্তিবাগের পারডগাইর এলাকায় জসিম নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় লোহার রড নিয়ে দুই শ্রমিক উপরে উঠছিলেন।

এই সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তারা আহত হন।