২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় অটোরিকশা চালককে জবাই

কুমিল্লা সদরে এক সিএনজি অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 04:34 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

শুক্রবার আলেখারচর গ্রামে এ হামলায় নিহত মনির হোসেন (৩২) স্থানীয় ফরিদ উদ্দিনের ছেলে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, ছয় দিন আগে সন্তান হওয়ায় মনিরের স্ত্রী চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন।

স্ত্রীকে দেখতে বৃহস্পতিবার বিকালে চান্দিনা যাওয়ার কথা বলে মনির বাড়ি থেকে বের হন।

কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেননি এবং ওই সময় তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

সকালে গ্রামের ফিরোজ মিয়ার বাড়ির পাশে মনিরের গলা কাটা লাশ দেখে স্থানীয়রা।

এসআই সাইফুল ইসলাম আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।