২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় রাস্তার পাশে বৃদ্ধের লাশ

নেত্রকোণা সদরে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 03:51 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

মৃত হারেছ মিয়া (৬০) কলমাকান্দা উপজেলার কালিহালা গ্রামের বাসিন্দা।

নেত্রকোণা মডেল থানার এসআই এমদাদুল বাশার জানান, শুক্রবার সকালে সদর উপজেলার মেদনী ইউনিয়নের দ্বীগজান এলাকায় নেত্রকোণা-বড়াইল সড়কের পাশে স্থানীয়রা ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে।

দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এসআই এমদাদুল বলেন, মৃতদেহে মাথার পেছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা হারেছকে হত্যার পর লাশ ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।