২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাশ হয়ে বাড়ি ফিরলেন বৃদ্ধ কাশেম 

যশোরের শার্শায় ট্রাকচাপায় এক সাইকেল আরোহী বৃদ্ধের  মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 10:06 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

বৃহস্পতিবার রাতে উপজেলার বাঁগআচড়া সাতমাইল এলাকায় নিহত  আবুল কাশেম (৬০) একই এলাকার আমতলা গ্রামের বাসিন্দা।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সৈয়দ বায়েজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে বাগআঁচড়া বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন কাশেম।

সাতমাইল এলাকায় পৌঁছলে পিছন থেকে গরুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ট্রাকটি রেখে চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এএসআই বায়েজিদ।