২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবির নেতার দোকান থেকে অস্ত্র উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইসলামী ছাত্র শিবিরের এক নেতার দোকান থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 04:13 PM

Updated : 12 Oct 2022, 03:06 PM

বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার বালাসবাড়ি এলাকায় উল্লাপাড়া পৌর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইমরান হোসেনের দোকান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে, একটি বিদেশি পিস্তল, দেশে তৈরি একটি পাইপগান, ১০টি পটকা, বড় আকারের দুটি হাঁসুয়া ও ৩৩টি ধারালো ছুরি।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, বালসাবাড়ি এলাকায় পৌর ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসেনের ব্যবসায় প্রতিষ্ঠানে অবৈধ অস্ত্র আছে খবর পেয়ে বেলা ১টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে দৌড়ে পালিয়ে যান শিবির নেতা ইমরান। পরে ওই দোকানে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে নাশকতার পরিকল্পনায় এসব অস্ত্র জমা করা হয়েছিল।

এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান এসআই আব্দুল জলিল।