গাইবান্ধায় ২৫ পেট্রোল বোমা উদ্ধার
জামায়াতের হরতালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ২৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র্যাব।
বুধবার পৌর এলাকার বোয়ালিয়ায় দুটি স্কুল ব্যাগে বোমাগুলো পাওয়অ যায় বলে পুলিশ জানিয়েছে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ইনচার্জ আশরাফ আলী জানান, জামায়াতের ডাকা হরতাল চলাকালে ওই এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতার উদ্দেশ্যে পিঠে ঝোলানো ব্যাগে করে পেট্টোল বোমাগুলো বহন করছিল।
গোপন খবরে র্যাব ওই এলাকায় অভিযানে গেলে শিবিরকর্মীরা পেট্টোল বোমা ভর্তি দুটি ব্যাগ রেখে পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই ) কামাল হোসেন জানান, এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে র্যাব।
