২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরের বাস-মাইক্রোবাস সংঘর্ষে যুবক নিহত

মাদারীপুরের রাজৈরে বুধবার বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন, আহত হন আরও ছয়জন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 04:53 PM

Updated : 22 Aug 2022, 08:12 PM

নিহত জহির মোল্লা (৩০) বরিশালের রূপাতলী এলাকার বাসিন্দা।

রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাজৈর পৌর শহরের কালীবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-পটুয়াখালীর হারুন মোল্লার ছেলে হাবিব মোল্লা (১৮), হারুন আকনের ছেলে মনির হোসেন আকন (৩৩), বরিশালের মোড়লগঞ্জের সালাম মাঝির মেয়ে আসমা আক্তার (১৮), জব্বার পাইকের ছেলে আপন পাইক (২১), পিরোজপুরের ভাণ্ডারিয়ার রশিদ হাওলাদারের ছেলে হানিফ হাওলাদার (৫০) এবং বরগুনার সানু মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩০)।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আনোয়ার জানান, মাদারীপুর থেকে টেকের হাটের উদ্দেশে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে কাওড়াকান্দি থেকে ছেড়ে আসা ওই মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান জহির।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে নিয়ে যায়।

বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। তবে চালক ও তার সহকারী পলাতক রয়েছে বলে ওসি আনোয়ার জানান।