২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবি শিক্ষক সমিতির সভাপতি আলী নূর, সম্পাদক আবুল হোসেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক মোহা. আলী নূর ও সাধারণ সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আবুল হোসেন জয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 11:39 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

মঙ্গলবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. লীমা হক।

নির্বাচনে সহ-সভাপতি পদে ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ পদে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিনুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রউফ নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য হয়েছেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. আমিনুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাফিজুল ইসলাম, নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাওলী মাহবুব, আইন বিভাগের প্রভাষক এ বি এম আশরাফুজ্জামান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের প্রভাষক তাসলিমা আক্তার, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক অনির্বাণ সরকার, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নূরে আলম আবদুল্লাহ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিভাস কুমার সরকার এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক জাকির হোসেন।

নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সমিতির নতুন সভাপতি আলী নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমিতির সভাপতি পদে ভোট দিয়ে নির্বাচিত করায় সহকর্মীদের কাছে আমি কৃতজ্ঞ।

“শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের বিদ্যাপীঠে পরিণত করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”