২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোলিয়াম করপোরেশনে নতুন চেয়ারম্যান

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এম বদরুদ্দোজাকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 10:39 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এই নিয়োগ দেওয়া হয়।

আলাদা আদেশে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানকে কৃষি মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. রবি-উর-রেজা সিদ্দিকীকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের পরিচালক করা হয়েছে।

আর বাংলাদেশ টেলিভিশনের পরিচালক যুগ্ম-সচিব মো. আমির হোসেনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এছাড়া স্বেচ্ছা অবসরের আবেদন করায় ওএসডি কর্মকর্তা (উপ-সচিব) মো. নজরুল ইসলামকে চাকরি থেকে অবসর দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নজরুল বিধি মোতাবেক প্রাপ্যতা অনুযায়ী লাম্পগ্র্যান্টসহ অবসরজনিত সুবিধা পাবেন বলে আদেশ বলা হয়েছে।